আলমডাঙ্গায় পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ দুইজন আটক মাদক ব্যবসায়ী মিনিকে লাখ টাকা জরিমানা

আমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলায় চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রুব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ও আলমডাঙ্গা থানার যৌথ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে দণ্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত দুইজন হলেন- স্টেশনপাড়ার মিনি ও ডামোশ গ্রামের মহাবুল হক। পরে, মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের দুজনকে জেল-জরিমানা করেন  আলমডাঙ্গার এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এস এম শাহনেওয়াজ মেহেদী।
জানা গেছে, স্টেশনপাড়ায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত “মিনি” নামে এক নারীকে আলমডাঙ্গা থানার এসআই সোহাগের নেতৃত্বাধীন চৌকস টিমের সহযোগিতায় আটক করা হয়। তার কাছ থেকে ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। আসামির স্বীকারোক্তি ও সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কার্যকর হবে।
অপরদিকে, ডামোশ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মহাবুল হক (৪৭)কে ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার ৩শত টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান চলাকালে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের একটি টিম উপস্থিত ছিল। মোবাইল কোর্ট পরিচালনায় বেঞ্চ সহকারী তারিকুল ইসলাম দায়িত্ব পালন করেন। অভিযানে উপস্থিত সাংবাদিকদের প্রতি মোবাইল কোর্ট টিম কৃতজ্ঞতা প্রকাশ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।