হিজলগাড়ী প্রতিনিধি
চুয়াডাঙ্গা-২ আসনে মো: রুহুল আমিন-কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেহালপুর ইউনিয়ন যুব বিভাগের নেতৃবৃন্দ। গতকাল শনিবার চুয়াডাঙ্গা কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রুহুল আমিনকে শুভেচ্ছা জানান নেহালপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ সোহেল রানা ও সাধারণ সম্পাদক মোঃ এ. আর. রহমান।
এ সময় উপস্থিত ছিলেন নেহালপুর ইউনিয়নের ওলামা সম্পাদক হাফেজ আমিনুল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের যুব বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যের সফলতা কামনা করেন এবং এলাকার উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবনির্বাচিত সংসদ সদস্য রুহুল আমিনকে নেহালপুর যুব বিভাগের ফুলেল শুভেচ্ছা



