ভোটারদের ব্যাপক উপস্থিতিতে কার্পাসডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন

রাজু আহাম্মেদ
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইউনিয়নের ১৩টি ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ সারি। স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন তারা। ভোটারদের অতিরিক্ত চাপের কারণে কিছু কেন্দ্রে ভোট দিতে সাময়িক বিড়ম্বনার সৃষ্টি হলেও দায়িত্বরত আনসার সদস্যরা শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করেন। বিশেষ করে নারী, বৃদ্ধ ও অসুস্থ ভোটারদের লাইনে দাঁড়ানো ও দ্রুত ভোট প্রদানে সহযোগিতা করতে দেখা যায়।
১৩টি কেন্দ্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ভোট গণনায় দেখা গেছে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১৪৮২ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক পেয়েছে ১১০০ ভোট। ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায়, অধিকাংশ কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক এগিয়ে রয়েছে।
কার্পাসডাঙ্গা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১৩৩২ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক পেয়েছে ১০৭৫ ভোট। হুদাপাড়া জাহাজপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১৩৭৫ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক পেয়েছে ১০২৫ ভোট।শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১৪৯৪ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক পেয়েছে ৯৮২ ভোট। সুবলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১৮৯০ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক পেয়েছে ৮২৫ ভোট। কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১৯৯৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক পেয়েছে ১৩০১ ভোট। কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় পুরাতন ভবন কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১২০০ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক পেয়েছে ৭০০ ভোট। কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় নতুন ভবন কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১০৪৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক পেয়েছে ৯৪২ ভোট। মুন্সিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৭৯৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক পেয়েছে ৯৬৭ ভোট। পীরপুরকুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১৩০৫ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক পেয়েছে ৮৬৮ ভোট। পীরপুরকুল্লা নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় পাড়া কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১২৬৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক পেয়েছে ১০৯৯ ভোট।কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ২২৮০ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক পেয়েছে ১২১২ ভোট।আরামডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেদাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১০১৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক পেয়েছে ৮০০ ভোট।
ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। সার্বিকভাবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভোটার ও নির্বাচন সংশ্লিষ্টরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।