জীবননগর উপজেলা ভূমি জরিপকারী কল্যাণ সমিতির মাসিক সভা অনুষ্ঠিত

জীবননগর অফিস
জীবননগর উপজেলা ভূমি জরিপকারী কল্যাণ সমিতির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় জীবননগর সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. গোলাম হোসেন। অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা শামসুল আলম।
সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মীর শামীম, ওমেদুল ইসলাম, আব্দুল কুদ্দুস, ইসমাইল হোসেন, আলী আহম্মেদ, ইবন আহম্মেদ, রাজীব উদ্দিন মিঠু, নয়ন মুন্সি ও রবিউল ইসলাম রবিন। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়। পাশাপাশি মাসিক চাঁদা নিয়মিত পরিশোধের বিষয়ে সদস্যদের প্রতি তাগিদ দেওয়া হয়।
সমাপনী বক্তব্যে সভাপতি মো. গোলাম হোসেন বলেন, জমি জরিপের ক্ষেত্রে শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। কেউ যেন অভিযোগ করতে না পারে যে আমিনরা পক্ষপাতমূলকভাবে কাজ করেছেন। নিরপেক্ষভাবে জমি জরিপ করা আমিনদের একটি পবিত্র দায়িত্ব, এবং সবাইকে সে দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানান তিনি।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।