মেহেরপুরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুর অফিস
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে বিএনপির একটি নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মুজিবনগর থানা পুলিশের একটি দল দারিয়াপুর বাজার এলাকার কালিতলাপাড়ায় অবস্থিত বিএনপির ওয়ার্ড নির্বাচনী অফিসের পাশ থেকে বস্তুটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাজার এলাকায় কয়েকজন পথচারী নির্বাচনী অফিসের পাশে একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে আতঙ্কিত হন। বস্তুটি বোমা হতে পারে—এমন আশঙ্কায় তারা দ্রুত থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি জাহিদুল ইসলাম জানান, উদ্ধার করা বস্তুটি প্রাথমিকভাবে বোমা সদৃশ মনে হলেও এটি প্রকৃত বোমা কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট ইউনিটকে অবহিত করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।