চুয়াডাঙ্গা পৌর এলাকার ১, ৬ ও ৭ নং ওয়ার্ডে পথসভায় বিএনপির প্রার্থী শরীফুজ্জামান শরীফ

স্টাফ রিপোর্টার
নির্বাচনী হাওয়ায় মুখর হয়ে উঠেছে চুয়াডাঙ্গা শহর। বিকেলের নরম আলো আর মানুষের কৌতূহলী দৃষ্টির মাঝে চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। স্লোগান, করতালি আর ধানের শীষের প্রতীকে ভর করে জনতার ভিড়ে রূপ নেয় প্রতিটি মোড়, প্রতিটি পথসভা। গতকাল শনিবার বিকেল পাঁচটায় পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের মৎস্য ভবনের পাশের পথসভা দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর একে একে ৭ নম্বর ওয়ার্ডের কুলচারা মোড় ও ৬ নম্বর ওয়ার্ডের হাজরাহাটি হাজি মোড়ে পথসভা করেন তিনি। প্রতিটি স্থানে স্থানীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জমে ওঠে গণসংযোগ।
পথসভাগুলোতে বক্তব্য রাখতে গিয়ে শরীফুজ্জামান ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং বলেন, ‘প্রিয় চুয়াডাঙ্গাবাসী, আজ আমি আপনাদের কাছে কোনো ব্যক্তিগত স্বার্থ নিয়ে আসিনি। আমি এসেছি আপনাদের অধিকার, আপনাদের ভোট এবং আপনাদের সম্মান ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে। দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ ভোট দিতে পারেনি, কথা বলতে পারেনি, ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারেনি। আজ সেই অন্ধকার কাটিয়ে নতুন ভোরের স্বপ্ন দেখছে বাংলাদেশ।’ জেলা বিএনপির এই প্রার্থী বলেন, ‘আজ আপনারা যদি ধানের শীষে ভোট দেন, তাহলে শুধু একজন প্রার্থীকে নয়- ভোট দেবেন গণতন্ত্রকে, ভোট দেবেন ন্যায়বিচারকে, ভোট দেবেন একটি নতুন বাংলাদেশকে। আসুন, আমরা সবাই মিলে ভয় আর দমন-পীড়নের রাজনীতি পরিহার করে ভালোবাসা, ঐক্য ও পরিবর্তনের রাজনীতি গড়ে তুলি।’ বক্তব্য শেষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করলে উপস্থিত জনতা করতালি ও স্লোগানে তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানান। গণসংযোগ শেষে শরীফুজ্জামান শরীফ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সমস্যা-সম্ভাবনার কথা শোনেন।
এসব পথসভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য অ্যাড. ওয়াহিদুজ্জামান বুলা, সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, বীর মুক্তিযোদ্ধা মাবুদ জোয়ার্দার, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরোয়ার রোমান, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, ইউসুফ হোসেন, জেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, পৌর বিএনপির সহসভাপতি আবুল হোসেন মেম্বার, হাফিজুর রহমান রাঙা, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সুজন মালিক, ইয়াসিন হাসান কাকন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বিজন আহমেদ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বজলুর রহমান বজলু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান জোয়ার্দার পান্না, আবু বক্কর সিদ্দিক, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমেদ জোয়ার্দার স্বপন, সাধারণ সম্পাদক শামিম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান ও পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী।
এদিকে, গতকাল শনিবার বিকেল সোয়া চারটায় চুয়াডাঙ্গা পৌর এলাকার সিনেমা হলপাড়ায় মহিলাদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য অ্যাড. ওয়াহিদুজ্জামান বুলা, সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন, সাবেক সভাপতি আওরঙ্গজেব বেল্টু, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক আহসান হাবীব বাপ্পি, জেলা যুবদলের সহ-সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সহসভাপতি খন্দকার আরিফ হোসেন, বাবুল হোসেন প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।