স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৬০৪তম পর্ব গতকাল শুক্রবার বিকেল সাড়ে তিনটায় সাহিত্য পরিষদের নতুন ভবনে অনুষ্ঠিত হয়েছে। আসরে সভাপতিত্ব করেন পরিষদের সহ-সভাপতি মো: তৌহিদ হোসেন এবং সঞ্চালনা করেন অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতা।
আসরে স্বরচিত কবিতা পাঠ করেন বনলতা, গুরু কাজল মল্লিক, শহিদুল ইসলাম, আব্বাসউদ্দীন, হারুন অর রশিদ, হুমায়ুন কবীর ও শেখ সেলিম। স্ব-রচিত নিবন্ধ পাঠ করেন কাজল মাহমুদ। পঠিত সাহিত্যকর্মগুলো নিয়ে আলোচনা করেন হামিদুল হক মুন্সী, হুমায়ুন কবীর, শেখ সেলিম ও মো: তৌহিদ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন মর্জিনা খাতুন।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে ‘পদধ্বনি’ আসরের ১৬০৪তম পর্বের সমাপ্তি ঘোষণা করা হয়।
চুয়াডাঙ্গায় ‘পদধ্বনি’ সাহিত্য আসরের ১৬০৪তম পর্ব অনুষ্ঠিত



