মহেশপুর বাঘাডাঙ্গা সীমান্তে সাড়ে ৩শ গ্রাম সোনারবারসহ ১ চোরাকারবারী আটক

স্টাফ রিপোর্টার
মহেশপুর বাঘাডাঙ্গা সীমান্তে প্রায় সাড়ে ৩শ গ্রাম ওজনের সোনারবারসহ ১ চোরাকারবারীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ৫৮-বিজিবির সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক ফয়সাল হাসান শিশির (২৬) মহেশপুর উপজেলার নেপা গ্রামের মুনজিল তরফদারের ছেলে।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদে ভিত্তিতে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বাঘাডাংগা বিওপি’র একটি বিশেষ টহল দল নেপা ইউনিয়ন পরিষদের  খোশালপুর বাজারের ব্রিজের উপর অভিযান চালায়। এ সময় মোঃ ফয়সাল হাসান শিশিরকে আটক করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫পিচ সোনার বার, ১টি বাইসাইকেল ও ১টি মোবাইল ফোন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সোনারবারগুলো ভারতে পাচার করার উদ্দেশ্যে নেয়া হচ্ছিল। ছোট ও বড় মিলিয়ে ৫টি সোনার বারের ওজন ৩৫৮.৮৪ গ্রাম। আটককৃত মালামালের সিজার মূল্য ৭৭ লাখ ৫৮হাজার ৯১২ টাকা।  আসামীকে ফয়সালকে মোবাইল এবং বাইসাইকেলসহ মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। সোনারবার ঝিনাইদহ সরকারী কোষাগারে জমা করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।