স্টাফ রিপোর্টার
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১ বাংলাদেশী নারী আটক করা হয়েছে। গতকাল শুক্রবার বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করে। এছাড়াও জীবননগর সীমান্তে আরো দুটি অভিযানে ভারতীয় ফেন্সিডিল ও সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় কোন পাচারকারীকে আটক করা যায়নি।
৫৮-বিজিবি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জীবননগর নিমতলা বিওপি’র সীমান্ত পিলার-৭৫/৩-এস এর নিকট ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এদিকে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উথলী বিওপি’র সীমান্ত পিলার-৭১/১-এস এর কাছে মানিকপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় আসামীবিহীন ৫০৩ বোতল ভারতীয় সিরাপ (মাদক) উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭৫-আর এর কাছে খোসালপুর গ্রামে হাবিলদার মোঃ জিনারুল ইসলাম এর নেতৃত্বে টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় ১ জন নারী বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।
ভারতে যাওয়ার সময় ১ নারী আটক জীবননগরে ফেন্সিডিল ও সিরাপ উদ্ধার



