স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসা কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চুয়াডাঙ্গা সুপারস্টার ক্লাব ৪ উইকেটে খোকসা রয়েল স্পোটিং ক্লাবকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। গতকাল শুক্রবার খোকসা থানা পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিং করে রয়েল স্পোর্টিং ক্লাব ১৪০ রানের অল আউট হয়। জবাবে চুয়াডাঙ্গা সুপার স্টার ক্লাব ৫ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৪১ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে। এ জয়ের মাধ্যমে সুপারস্টার ক্লাব ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। আজ শনিবার একই মাঠে মেহেরপুরের সাথে ফাইনালে মুখোমুখি হবে চুয়াডাঙ্গা সুপারস্টার ক্লাব।
টুর্নামেন্টের ফাইনালে উন্নীত হওয়ায় সুপারস্টার ক্লাবের পরিচালক চুয়াডাঙ্গা পৌর বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। চুয়াডাঙ্গা সুপারস্টার ক্লাবের পক্ষে খেলায় অংশগ্রহণ করে রাসেল, রাতুল, টুটুল, সাকিল, রিয়াজ, তানজিল, মেহেদী, শিপু রনি, বেনাপোল রনি, মোস্তফা, ফাহিম ও দিগন্ত।
কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চুয়াডাঙ্গা সুপারস্টার ক্লাব ফাইনালে



