চুয়াডাঙ্গায় জেলা পুলিশের আয়োজনে আন্তঃ ইউনিট ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় জেলা পুলিশের আয়োজনে আন্তঃ ইউনিট ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার  বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইনন্স মাঠে এ আন্তঃইউনিট ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মিনহাজ-উল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) জামাল আল নাসের  ও সহকারী পুলিশ সুপার দামুড়হুদা সার্কেল আনোয়ারুল হক।
প্রতিযোগিতায় রাউন্ড রবিন লীগ ভিত্তিতে অংশগ্রহণ করে চুয়াডাঙ্গা সদর থানা দল, চুয়াডাঙ্গা পুলিশ লাইন ও সদর ট্রাফিক দল। লীগভিত্তিক এ প্রতিযোগিতাযর ফাইনালে উন্নীত হয় চুয়াডাঙ্গা পুলিশ লাইনন্স ভলিবল দল  ও সদর ট্রাফিক ভলিবল দল। টুর্নামেন্টের খেলাগুলোর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পুলিশ লাইনন্সের ডিস্টোর সাব ইন্সপেক্টর রবীন্দ্রনাথ সরকার।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।