ডিঙ্গেদহ মানিকডিহিতে গভীর রাতে বসতবাড়ি ও পানের বরজে অগ্নিকাণ্ড

পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ মানিকডিহিতে বসতবাড়ি ও পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের শংকরচন্দ্র ইউনিয়নের মানিকডিহি গ্রামের মোড়ল পুকুরের পাশে বশীর আহমেদের পানের বরজে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এলাকাবাসীর প্রচেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ভূক্তভোগেী বশির আহমেদ জানান, তার প্রায় ৪০ পিলু বরজ পুড়ে ভস্মীভূত হয়েছে। আশেপাশের  বরজগুলো অনেক বড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। এরপর গ্রামের পুলুরাণী বাড়িতে একই রাতে কে বা কারা ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে তার ঘরে থাকা জামা কাপড়সহ আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে। এলাকাবাসী আরও জানায়  গ্রামে গভীর রাত পর্যন্ত তাড়ি গাজার আড্ডা চলে। গাঁজা সেবনকারীরাই হয়তো এমন ঘটনা ঘটাতে পারে।
এবিষয়ে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শরিফুল ইসলাম জানান, আগুন লাগার ঘটনা শুনেছি, রাতেই ফাঁড়ির এএসআই সদরুল আলম এবং এএসআই ওহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে যায়। পুলিশ জানায় তেমন কেউ অভিযোগ দেয়নি তবে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।  

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।