স্টাফ রিপোর্টার
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৩ নারী বাংলাদেশী আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এছাড়াও আরো ৩টি পৃথক অভিযান চালিয়ে ফেন্সিডিল, চোরাচালানীমালসহ ১ পাচারকারীকে আটক করা হয়। আটক চোরাকারবারী মুকুল মিয়া(৩৫) জীবননগর উপজেলার ধোপাখালি গ্রামের বাসিন্দা।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জীবননগর গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৯-এমপি এর নিকট পেয়ারাতলা বাজারে অভিযান চালানো হয়। এ সময় ১৩০ কেজি খেজুরের গুড়, ৫টি প্লাষ্টিকের ক্যারেট এবং ৯২ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জীবননগর উপজেলার ধোপাখালি গ্রামের কফিল উদ্দিনের ছেলে মুকুল মিয়াকে আটক করা হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭১/৮-এস এর নিকট রাজাপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এদিকে গতকাল বৃহস্পতিবার ভোর রাত ৫টার দিকে সামন্তা বিওপি’র সীমান্ত পিলার-৫৯-এমপি এর কাছে সামন্তা চারাতলা পাড়ায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় ইমিটেশনের কসমেটিক্স (চুড়ি, কানের দুল, চেইন ইত্যাদি) উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭৫-আর এর নিকট খোসালপুর গ্রামে নায়েব সুবেদার শ্রী তাপস কুমার এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের চেষ্টকালে ৩ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ভারতে অনুপ্রবেশের সময় ৩ নারী আটক



