চুয়াডাঙ্গা-আলমডাঙ্গায় জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাড. রাসেলের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-০১ আসনের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামে তার নির্বাচনী অফিস উদ্বোধন ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত করেন।
অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, মানুষের ভালোবাসা ও সহযোগিতাই আমার পথচলার মূল শক্তি। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থার মাধ্যমেই দেশে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনা সম্ভব। জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করাই এলাকার প্রকৃত সমস্যা বোঝার ও টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য।
‎তিনি আরও বলেন, আপনাদের মতামত ও সহযোগিতা নিয়েই একটি ন্যায়ভিত্তিক, উন্নত ও মানবিক সমাজ গড়ে তুলতে চাই। ‎বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৬ টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর  উপজেলার আলুকদিয়া  ইউনিয়নের হাতিকাটা গ্রামে অফিস উদ্বোধন ও স্থানীয় জনগণের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভাকালে তিনি এসব কথা বলেন।
‎মতবিনিময় সভাগুলোতে এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।
‎সভায় উপস্থিত এলাকাবাসী নিজ নিজ এলাকার সমস্যা, চাহিদা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, রাস্তাঘাট উন্নয়ন এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
‎এ সময় অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমেই এলাকার প্রকৃত সমস্যা ও বাস্তব চিত্র জানা যায়, যা টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। ‎তিনি তরুণ সমাজকে সমাজ গঠনে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, সৎ নেতৃত্ব ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আমীর আব্দুল মোমিন, তারবিয়াত বিভাগের শাকিল হোসেন নয়ন, যুব বিভাগের সভাপতি আশরাফুল, হাতিকাটা ৭নং ওয়ার্ড সভাপতি রাজু আহমেদ, সেক্রেটারি আকিমুল হোসেন, শিবির সভাপতি সানিম জোয়ার্দার, সেক্রেটারি আলামিন, ৮নং ওয়ার্ড সভাপতি রুবাইয়ের হাসান, সেক্রেটারি মোঃ জামির হোসেন অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
সকালে তিনি মাছের হাটে গণসংযোগ ও কুশল বিনিময় করেন এবং পরে আলমডাঙ্গা নির্বাচন কার্যালয়ে নির্বাচনী সভায় অংশ নেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।