পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বদরগঞ্জ আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়-এ দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় ডিঙ্গেদহ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আইটি অফিসার মোঃ তরিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা, আর বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহিউল আলম সুজন, শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান।
এদিকে, বদরগঞ্জ আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়-এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও বিদ্যালয়ের সাবেক সভাপতি নজরুল ইসলাম নজু, আর বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আব্দুল আজিজ মিয়ার ছেলে আছাদুর রহমান মারুফ।
উভয় অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহ ও অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে।
ডিঙ্গেদহ ও বদরগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ



