জীবননগরে জামায়াতের জেলা আমীর রুহুল আমিনের দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা আমীর রুহুল আমিন গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন।
রায়পুর ইউনিয়নের মারুফদহে নির্বাচনী উঠান বৈঠকে তিনি বলেন, আমরা মানবতার জন্য কাজ করি। রক্ত লাগলে জামায়াত এগিয়ে যায়, বন্যা বা ঘূর্ণিঝড়ে জনগণের পাশে দাঁড়ায়। আমরা চাই একটি নিরাপদ বাংলাদেশ, যেখানে ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করা হবে না।”
তিনি আরো বলেন, ৫ তারিখের পর হাট দখলকরা হয়েছে, ঘাট দখল করা  হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান করা হয়েছে, আমরা ইচ্ছা করলেও আমরা পারতাম। কিন্তু আমার কোন কর্মী  এসব কাজে কোন সংশ্লিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।আমার নামে ২৭ টি মামলা দেওয়া হয়েছে, ২৪ দিন রিমান্ড  নেওয়া হয়েছে। আমরা ১৮ কোটি মানুষকে ভালোবাসি।
আমাদের দেশের একটি সংস্কৃতি আছে জেলা সরকারি থাকে বিরোধীদের তাইয়ে নিয়ে বেড়াই এই সংস্কৃতি পরিবর্তন হওয়া দরকার। বিগত সরকার বালিশ তৈরি করতে, চেয়ার বানাতে কোটি টাকার খরচ দেখানো হয়েছে, এটা ছিল দুর্নীতি। আর বিরোধী দলে থাকার কারণে আয়না ঘরে রাখা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করা হয়েছে, বাড়ি বাড়ি দখল করা হয়েছে, এটা ছিল দুঃশাসন।
গতকাল রায়পুর ইউনিয়ন এর বালিহুদা গ্রামে বেলা ৪ টায় মহিলা উঠান বৈঠক, ৫ টায় রায়পুর সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে উঠান  বৈঠক করেন। উক্ত অনুষ্ঠানে   ইউনিয়ন আমীর আমির হামজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আমীর রুহুল আমিন।
তিনি বলেন- আমরা কথায় নয়, আশ্বাসে নয় বাস্তবে সবাইকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। আমরা একটা নিরাপদ বাংলাদেশ গড়তে চাই, যেখানে কাউকে ধর্মের ভিত্তিতে আলাদা করতে চায় না।  বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকার ও সুযোগ পাবে।
এসময়ে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ  সম্পাদক  জিয়াউল হক, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম, উপজেলা প্রচার ও আইটি সম্পাদক মো হারুন অর রশীদ, ইউনিয়ন সেক্রেটারি মো ফজলুর রহমান প্রমুখ।
তাছাড়াও  সকালে কেডিকে ইউনিয়নের  কাশিপুর, দেহাতি ও খয়ের হুদা গ্রামে গণসংযোগ ও কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন  জীবননগর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমীর শাখাওয়াত হোসেন, জীবননগর আইটি বিভাগের পরিচালক হারুন অর রশিদ, কেডিকে ইউনিয়ন আমীর আব্দুর রহমান, সেক্টেটারী ইসমাইল হোসেন ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি  মহসিন এমদাদুল্লাহ জামেন  প্রমুখ ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।