দর্শনা অফিস
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনা করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে দর্শনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চাঁদপুর এলাকায় দর্শনা পৌর যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন নেতাকর্মীরা। এ সময় সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
গণসংযোগকালে নেতাকর্মীরা বলেন, ধানের শীষ প্রতীক বিএনপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতীক। জনগণের ভোটে এই প্রতীককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় দর্শনা পৌর যুবদল যুগ্ম আহ্বায়ক জাহান আলী, যুবদল নেতা জসিম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেনসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দর্শনা পৌর যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে গণসংযোগ



