অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ১১ জন নারী-পুরুষ আটক, মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার
অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ১১ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। গতকাল শনিবার বিজিবি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৫ জন নারী ও ২ জন শিশু রয়েছে। এছাড়াও পৃথক আরো দুটি অভিযান চালিয়ে ভারতীয় মদ, ভায়াগ্রা ও সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনাই কাউকে আটক করা যায়নি।
৫৮-বিজিবি জানায়, গতকাল শনিবার সকাল ৮টার দিকে জীবননগর উপজেলার নিমতলা বিওপি’র সীমান্ত পিলার-৭৫/৩-এস এর নিকট  ঈশ্বরচন্দ্রপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ৩১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর আগে ভোর সাড়ে ৫টার দিকে যাদবপুর বিওপি’র সীমান্ত পিলার-৪৭/৩-এস এর কাছে  গোপালপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় আসামীবিহীন ৭৮৪ পিস ভায়াগ্রা ট্যাবলেট এবং ৫ বোতল সিরাপ (ঊঝকটঋ ঈঙটএঐ ঝণজটচ) উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে পলিয়ানপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/২৬-আর এর কাছে  মোঃ রহমত আলী এর বাঁশ বাগানের পার্শ্বে হাবিলদার মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টাকালে ১১ জনকে আটক করা হয়। এর মধ্যে পুরুষ-৪, নারী-৫ ও শিশু-২ জন। আটককৃত পুরুষ সদস্যরা হলো যশোর জেলার মনিরামপুর থানার পোড়াডাংগা গ্রামের ধীরাজ দত্ত, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার মহাটালী গ্রামের গৌরাঙ্গ দাস (৫৩), কোটালীপাড়া থানার  কুমার কান্দি গ্রামের মনোহর হালদার (৬২) ও  দুলাল হালদার (৪২)। আটককৃতদের  মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।