সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দামুড়হুদার বেড়বাড়ীতে দোয়া অনুষ্ঠিত

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হেমায়েতপুর এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মাগরিব নামাজের পর অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলের পূর্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ এবং দলকে সুসংগঠিত করার লক্ষ্যে একটি দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেড়বাড়ী বিএনপির সাধারণ সম্পাদক বাবলু খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আজগার আলী, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, ডালিম খান, মান্নান শেখ, মজিবুল শেখ, আমিরুল খান, মারওয়ান খান, নাহিদ শেখ, বাহার আলীসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার আকরাম হোসাইন খান। দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ বিএনপির কর্মকাণ্ড জোরদার ও দলকে নির্বাচনের জন্য সুসংগঠিত রাখার উপর গুরুত্বারোপ করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।