আলমডাঙ্গা অফিস
চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত আলমডাঙ্গা ব্যায়ামাগারের নিয়মিত সকালের শরীরচর্চা সেশনে অংশগ্রহণ করেছেন। গতকাল শুক্রবার সকালে তিনি মাঠে উপস্থিত হয়ে স্থানীয় ব্যায়ামাগারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শরীরচর্চায় অংশ নেন।
এ সময় তিনি স্বাস্থ্য সচেতনতা, নিয়মিত ব্যায়ামের গুরুত্ব এবং সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। স্থানীয়রা জানিয়েছেন, একজন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীর এমন সরাসরি অংশগ্রহণ তাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে যাওয়াকে তারা ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।
পরে প্রার্থী আলমডাঙ্গা ফুটবল একাডেমীর প্রমিলা নারী ফুটবলারদের সঙ্গেও কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে আলমডাঙ্গা ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেনসহ নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গা ব্যায়ামাগারের শরীরচর্চায় অংশ নেন বিএনপির মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ



