জীবননগর অফিস
জীবননগর উপজেলার হাসাদাহে ঢাকা ও প্রবাসীদের উদ্যোগে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার জুম্মা নামাজের পর হাসাদাহ মাঝপাড়ায় সামাজিক উন্নয়ন সংস্থা অফিসে দুইজন দরিদ্র ও অসুস্থ ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
হাসাদাহ সামাজিক উন্নয়ন সংস্থার কমিটির সভাপতি সোহাগ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসাদাহ ইউনিয়নের সাবেক মেম্বর সাইফুল আলম টপি। বিশেষ অতিথি ছিলেন হাসাদাহ বাজারের কিটনাশক ব্যবসায়ী হাজী কুতুবউদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসাদাহ মাঝপাড়ার অবসরপ্রাপ্ত ওসি এমদাদুল হক, জীবননগর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক ফরমান আলী, হাসাদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সবুর, সাংবাদিক আল আমিনসহ সামাজিক উন্নয়ন সংস্থার কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার ক্যাশিয়ার নাঈম উদ্দীন।
হাসাদাহে অসুস্থদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান



