ডাবলুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে মাহমুদ হাসান খান বাবু

জীবননগর অফিস
সেনা হেফাজতে থাকা অবস্থায় নিহত জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আছর জীবননগর পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজন করা হয় এই দোয়া অনুষ্ঠান। দোয়া মাহফিলে জীবননগর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডাবলুর রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, মরহুম ডাবলু জীবননগরে বিএনপির জন্য নিবেদিত প্রাণ ছিলেন। শামসুজ্জামান ডাবলু কথা বলতেন কম। শুনতেন বেশি। যেটা বলতেন সেই সিদ্ধান্তের ওপর অটল থাকতেন। দলের জন্য তার ত্যাগ আমরা গভীরভাবে স্মরণ করি। তার শূন্যস্থান পূরণ হওয়ার মত না। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করি।
দোয়া মাহফিলে মরহুম শামসুজ্জামান ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা যেন ভাইয়ের হত্যার বিচার চোখে দেখে যেতে পারি। আপনারা সেই ব্যবস্থা করেন। আমরা এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, জীবননগর পৌর বিএনপির সহসভাপতি তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী, উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুজ্জামান কামরুল, পৌর যুবদলের সদস্যসচিব মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোকলেছুর রহমান রাসেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরসাফ হোসেন, সদস্যসচিব সুমন বিশ্বাস, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোকছেদুর রহমান রিমন, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রিংকু, সাধারণ সম্পাদক ফরহাদ। সভা উপস্থাপন করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য শ্রাবণ। এছাড়াও দোয়া অনুষ্ঠানে জীবননগর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।