জামায়াত নেতাকর্মীদের বিষয়ে বিএনপি নেতাকর্মিদেরকে সতর্ক করলেন বিএনপি প্রার্থী 

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর ২ আসনে নির্বাচনী প্রচারণায় নিজ দলের নেতাকর্মীদেরকে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের বিষয়ে সতর্ক করলেন বিএনপি প্রার্থী আমজাদ হোসেন। আজ বৃহস্পতিবার রাতে ধানখোলা ইউনিয়ন বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। 

বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের আমলে জেল, যুলুম নির্যাতন হলেও বেঁচে আছেন। জামায়াত ক্ষমতায় গেলে বাঁচতে পারবেন না। 

অনুষ্ঠানে ফিতা কেটে প্রচার কার্যালয় উদ্বোধন করেন আমজাদ হোসেন। এসময় নেতাকর্মীদের পক্ষ থেকে ভোটের বিষয়ে মতামত তুলে ধরা হয়। প্রধান অতিথির বক্তৃতায় আমজাদ হোসেন নেতাকর্মীদেরকে ভোট পরিচালনার বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

আলোচনা শেষে দোয়া মোনাজাত করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধানখোলা ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।