শংকরচন্দ্র গ্রামের মেধাবী ছাত্র রাফিক এইঝ ভাইরাসে আক্রান্ত, সাহায্যের আহ্বান

পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ৩নং ওয়ার্ড, মানিকডিহি গ্রামের মেধাবী ছাত্র মোঃ মাহফুজুর রহমান রাফিক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। রাফিক সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছেন, তবে বাড়ি ফেরার পর এইঝ (গিলেন-বার্রে সিনড্রোম) ভাইরাসে আক্রান্ত হন।
বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর লড়াই করছেন। চিকিৎসকদের মতে, রাফিকের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন ১৩ লাখ টাকা। যা তার পরিবারের পক্ষে যোগাড় করা সম্ভব নয়। রাফিকের বাবা মোঃ মতিয়ার রহমান মানবিক ও বিত্তবান সকলের কাছে অতি জরুরি আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। যে কোনো সামান্য অবদানই রাফিককে বাঁচাতে সাহায্য করতে পারে।
সহায়তা করার জন্য: ব্যাংক হিসাব নং: ১০৮৩৪১৮০১৬০৮৬, ব্যাংক এশিয়া (এজেন্ট ব্যাংকিং)। বিকাশ: ০১৯৬০-২৩৮৫৫৮। মানবতার টানে এগিয়ে আসুন। আজ আপনার সাহায্য এক মেধাবী ছাত্রকে নতুন জীবন উপহার দিতে পারে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।