দর্শনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন

দর্শনা অফিস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে দর্শনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় ঈশ্বরচন্দ্রপুর মহল্লায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা সাধারণ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। এরপর বাদ মাগরিব গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়, যেখানে নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রার্থীকে বিজয়ী করার জন্য সমর্থন চান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচনী মনিটরিং টিমের সদস্য মহিদুল ইসলাম, হাবিবুর রহমান বুলেট, হাজি খন্দকার শওকত আলী, মো. মশিউর রহমান, শরিফ উদ্দিন, নাহারুল ইসলাম মাস্টার, আমিনুল ইসলাম, রেজাউল ইসলামসহ ৯ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতারা জানান, জনগণের সমর্থন আরও বৃদ্ধি পেলে ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করতে ওয়ার্ডভিত্তিক কার্যক্রম জোরদার করা হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।