আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা সাহিত্য পরিষদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আ. ফ. ম. সিরাজ সামজির ৩য় মৃত্যু বার্ষিকী পালিত হয়। একই সাথে চুয়াডাঙ্গা লেখক সংঘের সাবেক সভাপতি প্রয়াত কবি মইনুল হাসানের স্মরণে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য পরিষদের সভাপতি, বিশিষ্ট কথাসাহিত্যিক ওমর আলী মাষ্টার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাহিত্য পরিষদের সাবেক সভাপতি খন্দকার শাহ আলম মন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক আসিফ জাহান। এছাড়া গাঙচিল সাহিত্য সংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদার, চুয়াডাঙ্গা লেখক সংঘের সাধারণ সম্পাদক কবি আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, কবি বদরুদ্দিন, আসাদুল হক, আব্দুল আজিজ, কিবরিয়া প্রমুখ সভায় অংশ নেন।
অনুষ্ঠান শেষে সকলেই প্রয়াত সাহিত্যিকদের রূহের মাগফেরাত কামনা করেন এবং তাদের সাহিত্যকর্মকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আলমডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক সিরাজ সামজির মৃত্যুবার্ষিকী পালিত



