স্টাফ রিপোর্টার
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ২ নারী বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত মঙ্গলবার বিজিবি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
৫৮ বিজিবি জানায়, গত মঙ্গলবার বেলা ৩ টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৭-আর এর নিকট বাঘাডাঙ্গা গ্রামে হাবিলদার সাইফুর রহমান এর নেতৃত্বে টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ২জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়।
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশী দুই নারী আটক



