চুয়াডাঙ্গায় জামায়াতের আমীর শফিকুর রহমানের আগমনের প্রস্তুতি সভা

আলমডাঙ্গা অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের চুয়াডাঙ্গা আগমন উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা জামায়াতের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু।
সভায় জানানো হয়, আগামী ২৬ জানুয়ারি বিকেল ৩টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতের আমীর। ন্যায় ও ইনসাফভিত্তিক গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য জনগণের রায় নিশ্চিত করতে সকল পর্যায়ের জনশক্তিকে সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, অফিস সম্পাদক রফিকুল ইসলামসহ উপজেলা কর্মপরিষদের সদস্যবৃন্দ, ইউনিট সদস্য ও অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। প্রতিটি ভোটকেন্দ্রের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রস্তুতি জোরদার করার নির্দেশ দেওয়া হয়।
সভাটি সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।