মেহেরপুরের দুই আসনে সাত প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন

মেহেরপুর অফিস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর জেলার দুইটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের অনুকূলে প্রতীক বরাদ্দ দেন।
মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান পেয়েছেন ‘দাঁড়িপাল্লা’ প্রতীক। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল হামিদকে দেওয়া হয়েছে ‘লাঙ্গল’ প্রতীক। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান পেয়েছেন ‘কাস্তে’ প্রতীক।
অপরদিকে মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নাজমুল হুদা পেয়েছেন ‘দাঁড়িপাল্লা’ এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল বাকীকে দেওয়া হয়েছে ‘লাঙ্গল’ প্রতীক।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে মেহেরপুর জেলার দুইটি সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, শান্তিপূর্ণ পরিবেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।