জীবননগর অফিস
নির্বাচন কমিশনের সম্মতিতে জীবননগরসহ দেশের আটটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করা হয়েছে। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীনকে বদলি করে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় পদায়ন করা হয়েছে। অপরদিকে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন চন্দ্র দে-কে বদলি করে জীবননগর উপজেলার ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বদলিকৃত কর্মকর্তাদের আজ বৃহস্পতিবারের মধ্যে নিজ নিজ নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে বৃহস্পতিবার অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য করা হবে।
নির্বাচন কমিশনের সম্মতির পরিপ্রেক্ষিতে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
জীবননগরের নতুন ইউএনও লিটন চন্দ্র দে



