অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৬ বাংলাদেশী আটক, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টার

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ৬ বাংলাদেশী নাগরিক আটক করা হয়েছে। গত দুই দিনে বিজিবি পৃথক ৩টি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এর মধ্যে ৪ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশু রয়েছে। এছাড়াও আরো ৪টি অভিযান চালিয়ে ফেন্সিডিল, মদ, ভায়াগ্রা ও গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

              ৫৮-বিজিবির সহকারী পরিচালক জানান, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জীবননগর উপজেলার উথলী বিওপি’র সীমান্ত পিলার-৭১/২-এস এর নিকট মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭৩-এমপি এর কাছে অভিযান চালিয়ে আসামীবিহীন ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এদিকে একই দিন সন্ধ্যা ৭টার দিকে জীবননগর বিওপি’র এর কাছে ডাঙ্গাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল রাত আড়াইটার দিকে বেনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬২/৩-এস এর নিকট বেনীপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আসামীবিহীন ভারতীয় ৭ কেজি গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

              অপরদিকে গত সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭২-আর এর নিকট  জিনজিরাপাড়া গ্রামের নায়েক মোঃ মুখির মুন্সি এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো  গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া উপজেলার গোপালপুর গ্রামের পরিমল সেন (৫৭) ও গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার মাছপাড়া গ্রামের বিকাশ বিশ্বাস। একই সময়ে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৭-আর এর নিকট বাঘাডাঙ্গা গ্রামে হাবিলদার আনুপম বিশ্বাস এর নেতৃত্বে টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টাকালে ১ জনকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মাগুড়া জেলার গাংনালিয়া গ্রামের সঞ্জীবন সিং (৩০)।

গতকাল সোমবার সকাল ৮টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৮-আর এর নিকট পিপুলবাড়িয়া  গ্রামে নায়েব সুবেদার মোঃ উবায়দুল্লাহ এর নেতৃত্বে টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৩ জনকে আটক করা হয়। আটকৃতদের মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশু। আটক পুরুষ সোহেল রানা চাঁদপুর জেলার মতলব থানার গাবুয়া গ্রামের বাসিন্দা। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।