কেডিকে প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর এলাকায় বিএনপি ও যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে কাশিপুরের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচি পরিচালনা করা হয়।
কাঁঠালতলা এলাকা থেকে ময়রাপাড়া এবং স্কুলপাড়া থেকে ফিল্ড পর্যন্ত বিভিন্ন স্থানে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি চায়ের দোকান, পথচারী, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের সঙ্গে মতবিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। বিশেষ করে কাশিপুর ৪ নম্বর ওয়ার্ডে যুবদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে প্রচারণায় অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেডিকে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি টিপু সুলতান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান মণ্ডল, নজরুল ইসলাম, হাসেম আলী, আনেছুর রহমান বাবলু, মাহবুলসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।
এ ছাড়া যুবদলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আবু সামা টোকন, মিঠুন, টনিক, বখতিয়ার, বোরহান উদ্দিন, আরাফাত রহমান ও ইদ্রিস আলী প্রমুখ।
এ সময় নেতারা চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তারা বলেন, মাহমুদ হাসান খান বাবু একজন ভদ্র, সৎ ও এলাকার সন্তান, যিনি দীর্ঘ ১৭ বছর ধরে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। বিএনপি সরকার গঠন করতে পারলে কৃষকদের ভাগ্যোন্নয়নে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড চালু করে দেশের প্রতিটি পরিবারকে এর আওতায় আনা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কাশিপুরে ধানের শীষ প্রতীকের পক্ষে যুবদলের লিফলেট বিতরণ



