বাঁকা ইউনিয়নে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ

রকিবুজ্জামান, বাঁকা প্রতিনিধি
জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর পশ্চিম পাড়ায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় চায়ের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, পথচারী ও সাধারণ ভোটারদের হাতে হাতে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ সময় তরুণ ভোটারদের আকৃষ্ট করতে ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’—এই স্লোগান ব্যবহার করা হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়া হয়।
নেতাকর্মীরা বলেন, মাহমুদ হাসান খান বাবু নির্বাচিত হলে এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, রাস্তা-ঘাট সংস্কারসহ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক জীবননগর পৌর যুবদলের সভাপতি আবুল শিকদার, হান্নান বিশ্বাস, আব্দুল করিম, মকছেদ আলী, হালিম শিকদার, হাসান বিশ্বাস, আব্দুল মালেক, হাবিল, হোসেন শিকদার, রহিম শিকদার, নোয়াব আলী, আব্দুর রাজ্জাক, আলী মিয়া, রবিউল, শাহাদুল, আনোয়ার হোসেন, কাজল শিকদার, মজিবর, রবিউল ব্যাপারী, আমানউল্লাহ আমানসহ ৩ নম্বর আলীপুর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।