স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানির আয়োজন করা হয়। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চুয়াডাঙ্গা জেলার একমাত্র তিন তারকা মানের হোটেল সাহিদ প্যালেসের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির বীপরীত পাশে অবস্থিত সাহিদ গার্ডেনে এ দোয়া ও কুলখানির আয়োজন করা হয়।
এসময় চুয়াডাঙ্গার প্রায় কয়েক হাজার মানুষের উপস্থিতিতে দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা বড় বাজার মসজিদের পেশ ইমাম হাফেজ মওলানা জুনাইদ আল-হাবীবি। সকলেই বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে অশ্রুশিক্ত হন। দোয়া শেষে খাওয়া-দাওয়ার মাধ্যমে শেষ হয় উক্ত আয়োজন।
এসময় উপস্থিত ছিলেন, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বারের (বিডিচ্যাম) প্রেসিডেন্ট ও সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাহিদুজ্জামান টরিক, বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মন্জুরুল আলম মালিক লার্জ ও সদস্য সচিব সুমন পারভেজ খান, চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সিনিয়র সদস্য অ্যাডঃ ওয়াহিদুজ্জামান বুলা, খন্দকার আব্দুল জব্বার সোনা, পৌঁর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সিনিয়র সহ-সভাপতি রাফিতুল্লাহ মহলদার, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা ওলামা দলের আহবায়ক মওলানা আনোয়ার হোসেন, জেলা মহিলা দলের সভাপতি রওফ উন নাহার রিনা। সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ ও চুয়াডাঙ্গা জেলাবাসী।
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চুয়াডাঙ্গায় দোয়া মাহফিল ও কুলখানি অনুষ্ঠিত



