টিপু সুলতান, কেডিকে প্রতিনিধি
জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন বিএনপির উদ্যোগে সেনা হেফাজতে নিহত পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু’র আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কেডিকে ইউনিয়ন পরিষদ চত্বরে গতকাল শনিবার বিকাল ৪টায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন মাস্টার, সহ-সভাপতি বজলুল রহমান টুটু, সাধারণ সম্পাদক রফিউল আলিম, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, জেলা যুবদলের সহ-সভাপতি তানভীর আহমেদ রাজীবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়া উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান মণ্ডল, মশিউর রহমান, শাহাদাত হোসেন, আব্দুস শুকুর, কায়দা ডাক্তার, সোলেমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম, মিলন সাহা, আনিসুর রহমান, মজিবর রহমান, সইরুদ্দিন কুদ্দুস, আব্দুস সামাদ ঝন্টু মেম্বার, হুদা, যুবদল নেতা আবু সাম টোকন, ইয়ামিন হোসেন, শামীম হোসেন, রাজন আহমেদ, স্বেচ্ছাসেবক দলের নেতা আহমেদ ফারুক হোসেন, কৃষক দল নেতা আমিদুল ইসলাম, শ্রমিক দল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল পরিচালনা করেন কাশিপুর মাদ্রাসার শিক্ষক রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে শামসুজ্জামান ডাবলুর আত্মার মাগফিরাত কামনা করা হয়।
দোয়া মাহফিলের পর কেডিকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে নতুন নির্বাচনী কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। কমিটিতে ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের প্রতিনিধিদের দায়িত্ব প্রদান করা হয়। ওয়ার্ড ভিত্তিক নামগুলো হলো: ১ নম্বর ওয়ার্ড: আসাদুজ্জামান মামুন, ২ নম্বর ওয়ার্ড: ইলিয়াস মণ্ডল, ৩ নম্বর ওয়ার্ড: হাসেম আলী, ৪ নম্বর ওয়ার্ড: আশাদুল অডিট, ৫ নম্বর ওয়ার্ড: শহিদুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড: জাহাঙ্গীর ব্যাপারী, ৭ নম্বর ওয়ার্ড: ওবায়দুল রহমান, ৮ নম্বর ওয়ার্ড: রোকনুজ্জামান পান্নু, ৯ নম্বর ওয়ার্ড: শহিদুল ইসলাম।
উল্লেখ্য, অনুষ্ঠানের সঞ্চালনা করেন কেডিকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিউল আলিম।
কেডিকে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ডাবলুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ওয়ার্ড ভিত্তিক নতুন নির্বাচনী কমিটি গঠন



