দামুড়হুদা অফিস
দামুড়হুদার “ওরা বন্ধু সংঘ” উদ্যোগে নাটুদহ ও কার্পাসডাঙ্গা উপজেলার ছাতিয়ানতলা ও কানাইডাঙ্গা গ্রামে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিধবা, অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মুরশেদ বীন ফয়সাল (তানজির) এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও দেশ ব্রিকসের স্বত্বাধিকারী হাজী মোঃ আব্দুল কাদির, যিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের শীতনিবারণে এগিয়ে আসাই মানবিক সেতুবন্ধন গড়ার পথ।
সংগঠনের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মিরাজুল ইসলাম মিরাদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার আক্তারুল ইসলাম ও ইঞ্জিনিয়ার শাহাজান আলী।
কম্বল পাওয়ার পর ৬৫ বছরের বিধবা উজানী খাতুন, কমলা ও খিলা খাতুন জানান, এর আগে তারা কখনো কোনো সংস্থা বা সরকারি ভাবে কম্বল পায়নি। কম্বল পেয়ে তারা অন্তত কিছুদিন শীত থেকে রক্ষা পাবেন বলে জানান।
ওরা বন্ধু সংঘর পক্ষ থেকে জানান, শীতকাল সচ্ছল মানুষের জন্য আনন্দের হলেও দেশের অনেক নিম্নবিত্তের জন্য এটি কষ্টের সময়। সংগঠনের সীমিত সামর্থ্যে হলেও তারা অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।
দামুড়হুদায় “ওরা বন্ধু সংঘ”র শীতবস্ত্র বিতরণ



