জীবননগর অফিস
জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রমকে আরও গতিশীল করতে
শুক্রবার মাগরিবের নামাজের পর নতুন চাকলা গ্রামে এই অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির শাখাওয়াত হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুর রহমান, আইটি বিষয়ক সম্পাদক হারুন-উর রহমান।
ওয়ার্ড পর্যায়ের উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের ৭ নং ওয়ার্ডের সভাপতি সামাউল হক, সম্পাদক বজলুর রহমান; ৮ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল ওয়াদুদ, সম্পাদক মখলেচুর রহমান; যুব বিভাগের সভাপতি মো. সালমান ও সম্পাদক নাজমুল হুসাইন। এছাড়া রায়পুর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নতুন অফিসটি এলাকার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে জামায়াতে ইসলামের কার্যক্রমকে আরও সম্প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে।



