আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “আলমডাঙ্গা এসএসসি’ ৯৬ বন্ধুসভা”-র বাৎসরিক পিকনিক ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশ থেকে আগত বন্ধুরা এ আয়োজনে অংশগ্রহণ করেন। দিনব্যাপী অনুষ্ঠানে আলোচনা সভা, সংগীত পরিবেশনা, কবিতা পাঠ, কৌতুক, নৃত্য ও নাটিকা পরিবেশনের মধ্য দিয়ে আনন্দঘন সময় উপভোগ করেন অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানে উপস্থিত বন্ধুরা শৈশব ও শিক্ষাজীবনের নানা স্মৃতি রোমন্থনের মাধ্যমে আবেগঘন মুহূর্ত ভাগাভাগি করেন। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে মিলিত হয়ে আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার সুমন, আতিক বিশ্বাস, আশরাফুল হক পান্না মাস্টার, হাফিজ মাস্টার, আরিফ মাস্টার, দীপক মজুমদার, আব্দুল আওয়াল, জাভেদ আকতার, তুষার আহম্মেদ, রেফাজ্জেল হোসেন রিফাজ, গোলাম রহমান, যোসেপ, উজ্জ্বল হোসেন সুমন, বদরুদোজ্জা, জীবন মাহমুদ, জুলেল হোসেন, বোরহান উদ্দিন, সেখ জুয়েল, জাহিদ হাসান, মিরন সাহা, নজরুল ইসলাম শিপলুসহ আরও অনেকে।
আলমডাঙ্গা এসএসসি ’৯৬ বন্ধুসভার বাৎসরিক পিকনিক অনুষ্ঠিত



