সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ভাংবাড়ীয়া বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের বড়বোয়ালিয়া ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব ভাংবাড়ীয়া ইউনিয়নের বড়বোয়ালিয়া মিলবাজার মোড়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপি নেতা রশিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান।
তিনি বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন দল ও দেশের একজন নিবেদিতপ্রাণ, আপোষহীন ও দূরদর্শী নেত্রী। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা আজ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাজিবুল হক রাজনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা, সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু, বিএনপির প্রবীণ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ধুনা, কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আয়ুব আলী, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বল্টু মিয়া, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম ঝন্টু, বিএনপি নেতা আব্দুল হান্নান, খাইরুল ইসলাম, জোয়ারুল ইসলাম, সাবেক ইউপি সদস্য বাদশা আলম, রাজু আহম্মেদ, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল হুদা, স্বেচ্ছাসেবকদল নেতা শাহীন হুদা, ইউনিয়ন যুবদল নেতা মুকুল উজ্জামান মিলন, জাহাঙ্গীর হোসেন, মজিবুল ইসলাম, মহিদুল ইসলাম, আবুল কালাম, আজাবুল ইসলাম, বিপ্লব হোসেন, জনি ইসলাম, শাহাজামাল, আপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
এছাড়াও ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুন্না ইসলাম, সহ-সভাপতি মাহফুজ আনাম, ছাত্রদল নেতা শামীম রেজা, আরাফাত, জনি, মারুফ, রুমন, শাওন, রিজনসহ অন্যান্য নতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন ভাংবাড়ীয়া ইউনিয়ন ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নছর উদ্দিন। দোয়া শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।