আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রমিলা মহিলা ফুটবোলারদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩টার দিকে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার সাথে প্রমিলা মহিলা ফুটবোলারদের সৌজন্য সাক্ষাৎকারের সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা ফুটবল একাডেমির ক্লাবের কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন মিয়া, মোঃ সোহাগ আলী, মোঃ মতিউর রহমান রতন কুমার সাহা, আলমডাঙ্গা ফুটবল একাডেমির প্রমিলা ফুটবল খেলোয়াড় উর্মি, সামিরা, কাজলি, মুক্তা, ববিতা, হীরা,পূজা, পল্লবী, মিম, সুমি, কাজলী। খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার বলেন, এ অগ্রযাত্রা আলমডাঙ্গার জন্য গৌরবের। খেলাধুলা মানুষের মন ও শরীরকে সতেজ রাখে। সকল কৃতিত্ব ধরে রাখতে সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রমিলা মহিলা ফুটবোলারদের সৌজন্য সাক্ষাৎ



