গাংনীতে পিঠা উৎসব ও ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভলিবল প্রতিযোগিতা। বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী আনোয়ার হোসেন । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উৎসবকে ঘিরে উপজেলা পরিষদ চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ। নানা রকম ঐতিহ্যবাহী পিঠার স্টল দর্শনার্থীদের আকর্ষণ করে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।