ডিঙ্গেদহে চোরাই মোটরসাইকেল বিক্রি করতে এসে চোর গ্যাড়াকলে

ডিঙ্গেদহ প্রতিনিধি

ডিঙ্গেদহে চোরাই মোটরসাইকেল বিক্রি করতে এসে এক চোর গ্যাড়াকলে পড়েছে। গতকাল বুধবার রাত দিকে ঘটনাটি ঘটে।

জানা গেছে, চুয়াডাঙ্গা বিজিবি হাসপাতালের সামনে পুরাতন মোটরসাইকেল শো-রুম মক্কা মটরসের দোকান রয়েছে। এই দোকানে চোরাই মোটরসাইকেল বিক্রি করতে এসে মোটরসাইকেল চোর চক্রের সদস্য শাহীন আটক হয়েছে।

            গতকাল রাত ৮টার দিকে মক্কা মোটরসাইকেল এর শো-রুমে ঝিনাইদহ সদর উপজেলার বাদ পুকুরিয়া গ্রামের হেলাল উদ্দিন এর ছেলে শাহিন একটি পুরাতন মোটরসাইকেল বিক্রি করতে আসে। শো-রুমের মালিক আঃ রহমান বিস্তারিত জানতে চাইলে চোর শাহীন বলে গাড়ির শোরুমের কাগজ হারিয়ে গেছে। তাছাড়া গাড়িতে নাম্বার প্লেট খুলে রাখছে।

            বিষয়টি আঃ রহমানের সন্দেহ হলে, তাকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে চোর মোটরসাইকেলটি চুরি করে আনার কথা স্বীকার করে। এ সময় পুলিশের কথা বলতেই চোর শাহীন পালানোর চেষ্টা করে। জনগণ পিছু নিয়ে চোর শাহীনকে আটক করে উত্তম মাধ্যম দেয়। পরে শো-রুম মালিক পুলিশকে ফোন দিলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল এসে চোরকে থানায় নিয়ে যান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।