স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে বিপুল পরিমাণে যৌন উত্তেজক ট্যাবলেট ও মদ উদ্ধার করেছে। গতকাল বুধবার ৫৮ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে এ মাদক আটক করে। তবে কোন মাদকপাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক জানান, গতকাল বুধবার রাত ১টার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত পিলার-৫২/৭-আর এর নিকটে মাটিলা গ্রামে অভিযান চালিয়ে আসামীবিহীন ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
একই দিন সকাল ৬টার দিকে জীবননরগ উপজেলার মাধবখালী বিওপি’র সীমান্ত পিলার-৭১/২-এস এর নিকট মাধবখালী গ্রামে সুবেদার মোঃ আবু বক্কর সিদ্দিক এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আসামীবিহীন ৯৬০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন সকাল ৯টার দিকে জীবননগর রাজুপুর বিওপি’র সীমান্ত পিলার-৭৩/১-এস এর নিকট নায়েব সুবেদার মোঃ ভূঁইয়া ইকবাল হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ১ হাজার ৭০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।



