দর্শনা অফিস
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দর্শনায় শোকসভা, স্মরণসভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টায় দর্শনা আল-হেরা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান খান বাবু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু বিএনপির নয়, বরং সমগ্র জাতির জন্যই এক অপূরণীয় ক্ষতি। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক।
শোকসভা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আব্দুল হাসনাত, সাধারণ সম্পাদক কামরুল আলী, সহ-সভাপতি আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম যুদ্ধ, দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দীন লিটন, সাধারণ সম্পাদক মিলন মোল্লা, যুগ্ম আহ্বায়ক সরওয়ার হোসেন ও মুস্তাফিজুর রহমান মোহন, দর্শনা থানা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক রিয়েল ইসলাম লিয়নসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া একই দিন দর্শনা পুরাতন বাজারে বিএনপির নির্বাচনী প্রধান কার্যালয়ের উদ্বোধন করেন মাহমুদ হাসান খান বাবু।
অনুষ্ঠানের শেষ পর্বে মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দর্শনা পৌর ওলামা দলের সভাপতি হাফেজ হাসিব উদ্দিন।



