পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মৃতি চারন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে এ দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারন সম্পাদক শরীফুজ্জামান শরীফ। বিশেষ অথিথি ছিলেন জেলা জাসাসের সেক্রেটারি সেলিমুল হাবিব সেলিম। শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল আলম সুজন, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন ইংরাজ, ইলিয়াস হোসেন, রায়হানুল কবির রাজু, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হাই, কৃষক দলের সভাপতি রায়হান উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ। দোয়া পরিচালনা করেন জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান।



