আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় মকিম হাজেরা শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এক শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার আলমডাঙ্গা সরকারি কলেজের কমনরুমে বৃত্তি প্রদান অনুষ্ঠানে সুতাইল গ্রামের মেয়ে ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ৩মাসের মোট ২৪হাজার টাকা প্রদান করা হয়। বৃত্তি প্রদান কালে উপস্থিত ছিলেন সাংবাদিক হামিদুল ইসলাম আজম, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাসক ড. মো মহবুব আলম এবং সমাজসেবক হাবিবুল করিম চঞ্চল।
উল্লেখ্য, অসচ্ছল ও লেখাপড়ায় আগ্রহী বিশ্ববিদ্যালয় কলেজ ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের সম্পূর্ণ শিক্ষা ব্যয়ভার বহনের লক্ষ্যে আমেরিকার পেনসিলভানিয়ার চেনি বিশ্ববিদ্যালয়ে ছিয়াশি বছর বয়সে অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মোনায়েম চৌধুরী, তাঁর প্রয়াত পিতা-মাতা মীর আব্দুল মকিম চৌধুরী এবং বেগম হাজেরা খাতুনের স্মৃতির উদ্দেশ্যে “মকিম হাজেরা শিক্ষা বৃত্তি” পুনরায় চালু করেছে। ড. চৌধুরী বিশ্বাস করেন, অসচ্ছলতা ও প্রতিকূল পরিবেশ সফলতার বড় অন্তরায়। তাই তিনি এই বৃত্তি প্রদানে আর্থিকভাবে অসচ্ছল, এতিম, অসহায় ও নারী শিক্ষার্থীদের বিশেষ প্রাধান্য দিচ্ছে। আগামী সপ্তাহের প্রথম দিন স্কুল-কলেজ পড়ুয়ার সকল বৃত্তিপ্রাপ্তদের স্কুল ভর্তি, মাসিক বেতন (পুরো বছরের একসাথে), প্রাইভেট টিউশন ফি, পরীক্ষার ফিস ও বই কেনা টাকা বৃত্তি হিসেবে প্রদান করা হবে (২য় ফেজ) বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।



