আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সরকারি কলেজের সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামানের মেজ ভাইয়ের সহধর্মিণী নাজনিন সুলতানা (৪৭) ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গতকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৪৭ বছর। মৃত্যুকালে তিনি স্বামী ও ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছে।
মরহুমার জানাজা নামাজ গতকাল বুধবার বাদ এশা আলমডাঙ্গার দারুচ্ছালাম ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মরহুমার জানাজা নামাজে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, মীর আসাদুজ্জামান উজ্জ্বল, মীর লাল্টু, আলী আজগরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। মরহুমার জানাজা নামাজ পড়ান মাহমুদুল হাসান মিতুল।



