সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামি সজল গ্রেফতার

পদ্মবিলা প্রতিনিধি

সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ সজল (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সজল চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র  ইউনিয়নের নতুন ভান্ডারদহ  গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের নতুন ভান্ডারদহ গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময়  সজল তার নিজ বাড়িতে অবস্থান করছে এমন খবর পেয়ে সেখান থেকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে জারি করা ওয়ারেন্ট ছিলো। আটককৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।