আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৯ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা কালিদাসপুর ইউনিয়নের পারকুলা (আস্তানাপাড়া) এলাকায় এসআই আব্দুল মতিনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম(৩৩) আলমডাঙ্গা উপজেলার পারকুলা গ্রামের মৃত আলী আকবারের ছেলে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পেরণ করা হয়েছে।



