জীবননগর পৌর বিএনপির উদ্যোগে দোয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায়

জীবননগর অফিস

বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে জীবননগরে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জীবননগর পৌর বিএনপি এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

গতকাল বুধবার বিকালে জীবননগর বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দোয়ার অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন। বেগম জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তিনি আজ আমাদের মাঝে নেই। আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

দোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জীবননগর পৌর বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী, সদস্যসচিব মনির হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরসাফ আলী, সদস্যসচিব সুমন বিশ্বাস, পৌর  মৎস্যদলের আহ্বায়ক জাহিদ হাসান, সদস্যসচিব বাদশা মিয়া প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।